ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী  একজন দুর্নীতিবাজ ও অপদার্থ এখনো রাষ্ট্রপতি: বিরোধীদলীয় চিফ হুইপ ববিতে শিক্ষকদের আন্দোলনের অবসান, শিগগিরই ক্লাস-পরীক্ষা কার্যক্রম শুরু  গণভোটের গণরায় বাস্তবায়নে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল
  • এসবির প্রধান হলেন গোলাম রসুল

    এসবির প্রধান হলেন গোলাম রসুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মো. গোলাম রসুলকে। পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তাকে ডিআইজি থেকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) করা হয়েছে।

    সোমবার (১৩ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

    রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মো. মাহবুবুর রহমান ।

    এতে বলা হয়েছে, পুলিশের বিশেষ শাখার ডিআইজি মো. গোলাম রসুলকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) করে একই বিভাগে পদায়ন করা হয়েছে।

    এর আগে ১৮ ডিসেম্বর এক প্রজ্ঞাপনে ঢাকা পুলিশ স্টাফ কলেজের ডিআইজি গোলাম রসুলকে এসবিতে পদায়ন করা হয়। একই প্রজ্ঞাপনে এসবির তৎকালীন প্রধান অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলামকে অ্যান্টি টেররিজম ইউনিটে (এটিইউ) পদায়ন করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ