ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • এসএম জাকির হোসেনের শোক

    ব্রিগেডিয়ার জেনারেল মনিরুল গণির বাবা অধ্যাপক ওসমান গণি আর নেই

    ব্রিগেডিয়ার জেনারেল মনিরুল গণির বাবা অধ্যাপক ওসমান গণি আর নেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বানারীপাড়া মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুলের সাবেক সহকারী শিক্ষক ও বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক মো. ওসমান গণি সিকদার মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ৩১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর উত্তরায় নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নি.শ্বাস ত্যাগ করেন।

    মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রি, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ছেলে মো. মনিরুল গণি সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পদে কর্মরত।

    এছাড়া অপর ছেলে মো. রেজওয়ানুল গণি সিটি ব্যাংকের ভাইস প্রেসিডেন্টে এবং অপরজন মো. তানভিরুল গণি বাংলাদেশ বিমানের কেবিন ক্রু। তাছাড়া মরহুমের দুই মেয়ে জামাইয়ের মধ্যে মো. খালেদ হায়দার সেনাবাহিনীর মেজর ও অপরজন মো. জিয়াউল হক সবুজ পিডিবির প্রধান প্রকৌশলী পদে কর্মরত। মরহুমের ভগ্নিপতি মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম ছিলে সেনাবাহিনীর যশোর ক্যান্টেনমেন্টের সাবেক জিওসি।

    আজ বৃহস্পতিবার বাদ আসর মরহুমের নামাজে জানাজা শেষে ঢাকার বনানী কবরস্থানে চির নিদ্রায় শায়িত করা হবে।

    এদিকে, সাবেক অধ্যাপক মো. ওসমান গণি সিকদারের মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মতবাদের সম্পাদক এসএম জাকির হোসেন।  এক শোক বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ