ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • বরিশাল প্রেসক্লাবের নতুন ইতিহাস 

    বিপুল ভোটে খসরু, হুমায়ুন ও জাকির প্যানেল বিজয়ী

    বিপুল ভোটে খসরু, হুমায়ুন ও জাকির প্যানেল বিজয়ী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে নতুন সভাপতি হিসেবে আমিনুল ইসলাম খসরু এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন বিজয়ী হয়েছেন।

    এতে ৩৩ ভোট পেয়ে সভাপতি হন দৈনিক সংগ্রামের বরিশাল ব্যুরো প্রধান অধ্যাপক আমিনুল ইসলাম খসরু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল আলম ফরিদ ২২ ভোট এবং কাজী আল মামুন ১৯ ভোট পেয়েছেন। সহ-সভাপতি জাকির হোসেন ৬৩ ভোট ও হুমায়ুন কবির ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী জিয়া উদ্দিন বাবু পেয়েছেন ১৯ ভোট।

    এছাড়া বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক মতবাদের সম্পাদক এসএম জাকির হোসেন। তিনি পেয়েছেন ৫০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কাজী আব্দুল্লাহ আল রাসেল। তিনি পেয়েছেন ২২ ভোট। এম মোফাজ্জেল ৪৫ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী লোকমান হোসেন পেয়েছেন ২৭ ভোট।

    এর আগে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল ৫টা থেকে বরিশাল প্রেসক্লাবে ভোটগ্রহণ শুরু হয়। একটানা চলে রাত আটটা পর্যন্ত। এরপর শুরু হয় ভোট গণনা। রাত সাড়ে ১০ টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার সাইফুর রহমান মিরণ।

    এতে সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক পদে আরিফিন তুষার ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি সাগর বৈদ্য পেয়েছেন ২৮ ভোট। ক্রীড়া সম্পাদক পদে খান রুবেল ৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী দেওয়ান মোহন পেয়েছেন ৩১ ভোট।

    কার্যনির্বাহী সদস্যে পদে ৭ জন নির্বাচিত হয়েছেন। এর মধ্যে সবোর্চ্চ ৭০ ভোট পেয়ে এম জহির ১ নম্বর সদস্যে নির্বাচিত হয়েছে। এছাড়া ৬৩ ভোট পেয়ে দ্বিতীয় কমল সেনগুপ্ত, ৫৮ ভোট পেয়ে তৃতীয় আব্দুর রাজ্জাক ভূইয়া এবং ৫৬ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন পুলক চ্যাটার্জি। এছাড়া সুমন চৌধুরী ৫৬ ভোট, মঈনুল ইসলাম সবুজ ৫৪ ভোট ও শাহিন হাসান ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তাদের প্রতিদ্বন্দ্বি প্রার্থী গিয়াস উদ্দিন সুমন ৫২ ও গোপাল সরকার পেয়েছেন ৫২ ভোট।

    নির্বাচনে ১৭টি পদের বিপরীতে দুটি প্যানেলে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন । যার মধ্যে প্রতিদ্বন্দ্বী না থাকায় কোষাধ্যক্ষ পদে সুখেন্দু এদবর, পাঠাগার সম্পাদক পদে কে এম নয়ন এবং দপ্তর সম্পাদক পদে নাছির উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।  


    এবারের নির্বাচনে দায়িত্ব পালন করেন নির্বাচন কমিশনার ছিলেন দেবাশীষ চক্রবর্তী ও নাসিমুল হক।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ