ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • কীর্তনখোলায় স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষ, ১ জনের মৃত্যু নিখোঁজ ৩

    কীর্তনখোলায় স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষ, ১ জনের মৃত্যু নিখোঁজ ৩
    কীর্তনখোলা নদী। ফাইল ফটো
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে কীর্তনখোলা নদীতে বাল্কহেডের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি স্পিডবোট ডুবে গেছে। এ ঘটনায় একজন মারা গেছেন এবং ৩ জন নিখোঁজ আছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ১০ মিনিটের দিকে কীর্তনখোলা নদীর চরমোনাই ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

    ওসি জানান, ভোলা থেকে ১০ জন যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে ছেড়ে যায় স্পিডবোটটি। এটি চরমোনাই এলাকা সংলগ্ন কীর্তনখোলা নদীতে বিপরীত দিক থেকে আসা একটি বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্পিডবোটটি নদীতে তলিয়ে যায়।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, স্পিডবোট ডুবে গেলে পাঁচজন সাঁতরে তীরে ওঠেন। ডুবে যাওয়াদের মধ্যে দুজনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে একজন মারা যান। ডুবে যাওয়া অপর তিনজনকে এবং স্পিডবোটটি এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি বলে জানিয়েছে নৌ পুলিশ।

    ওসি সনাতন চন্দ্র জানান, নৌ-পুলিশসহ উদ্ধারকারী অন্যান্য সংস্থা ঘটনাস্থলে আছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ