ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কঠোর অবস্থানে পুলিশ, মাঠে থাকবে স্ট্রাইকিং ফোর্স ও  পিকেটিং টিম  জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন কার্যক্রম নিষিদ্ধ আ’লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ পটুয়াখালীতে ইউপি সদ্স্যর স্বামীর দেয়া ভুয়া স্লিপে চাল নিতে এসে আটক ৫ লালমোহনে হোগলা পাতার বুননে সংগ্রামী নারীদের স্বাবলম্বী হওয়ার গল্প পবিপ্রবির রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন আতিকুর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী:  ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ফেসবুকে পোস্টের পরই বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে দোকান উচ্ছেদ
  • দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ

    দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ
    দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং কমিশনার মো. জহুরুল হক ও আছিয়া খাতুন। ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ ও দুই কমিশনার মো. জহুরুল হক ও আছিয়া খাতুন পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তারা।

    দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ ও দুই কমিশনার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে  নিশ্চিত করেছেন।

    পদত্যাগের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, ‘কিছুক্ষণ আগে পদত্যাগ করেছি। পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।’

    কেন পদত্যাগ করেছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি জানি না। পরে কথা বলবো।’ এরপরই ফোন কেটে দেন তিনি।


    দুপুর ২টা ১০মিনিটে দুদকের প্রধান কার্যালয় থেকে পুরো কমিশন অফিস ত্যাগ করে।

    ৩ অক্টোবর দুদক সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশন ৩ অক্টোবর থেকে কার্যক্রম শুরু করেছে এবং সংশ্লিষ্ট সব মতামত বিবেচনা করে পরবর্তী ৯০ দিনের মধ্যে কমিশনের প্রস্তুতকৃত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করার কথা রয়েছে।

    আজ বিকেল সাড়ে ৩টায় দুর্নীতি দমন কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিতে আসার কথা ছিল দুদক সংস্কার কমিশনের। এর মাঝেই পদত্যাগ করেন তারা। 

    ২০২১ সালের ১০ মার্চ মঈনউদ্দীন আবদুল্লাহ দুদকে চেয়ারম্যান পদে এবং জহুরুল হক কমিশনার হিসেবে যোগ দেন। এর আগে একই বছরের ৩ মার্চ তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। আছিয়া খাতুন সংস্থাটির কমিশনার হিসেবে যোগ দেন ২০২৩ সালের ২ জুলাই। তাকে নিয়োগ দিয়ে ওই বছরের ১৩ জুন প্রজ্ঞাপন জারি করা হয়।

    এদিকে, সংস্কার কমিশনের সঙ্গে দুদকের পূর্বনির্ধারিত বৈঠকটি হবে না বলে জানিয়েছেন দুদকের পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) মোহাম্মদ তৌহিদুল ইসলাম।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ