ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • বরিশালে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন 

    বরিশালে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘ক্রীড়া নৈপুণ্যে গড়বো দেশ বৈষম্যহীন বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে বরিশালে ৫১তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

    শনিবার সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের ব্যবস্থাপনায় জেলা শিল্পকলা একাডেমিতে ফিতা কেটে, বেলুন-ফেস্টুন ও শান্তির পায়রা উড়িয়ে উদ্বোধন করা হয়।

    বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. শওকত আলী।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সুস্থ শরীর ও সুন্দর মন গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্ব গঠনে উপযোগী করে গড়ে তোলা হয়। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক বিকাশে ভূমিকা রাখে। তাই পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করলে ভালো মানুষ হতে সহজ হবে। সমাজ সম্পর্কে সম্যক ধারণা তৈরি হবে।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, শারীরিক শিক্ষা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেনসহ প্রমুখ।

    এবারের প্রতিযোগিতায় সাঁতার, কাবাডি, দাবা এই তিনটি ইভেন্টে স্কুল এবং মাদ্রাসার ২৭২ জন শিক্ষার্থী অংশ নেবে। যেখানে ১৩৬ জন করে ছাত্র এবং ছাত্রী রয়েছে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ