ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ইলিশ ধরায় বরিশালে ৬১ জেলের কারাদণ্ড

    ইলিশ ধরায় বরিশালে ৬১ জেলের কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে গত পাঁচদিনে ৬১ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ৭ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

    বিভাগীয় মৎস্য অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ অক্টোবর থেকে ১৭ অক্টোবর মধ্যরাত পর্যন্ত বরিশাল বিভাগে ৫৮৫টি অভিযান চালানো হয়েছে এবং ১৮৮টি মোবাইল কোর্ট পরিচালনা করার পাশাপাশি ১৬৫টি মামলা করা হয়েছে।

    এ সময়ে বরিশাল বিভাগে ১১৭ বার বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, ৯০৭ বার বিভিন্ন মাছঘাট, ১ হাজার ৬৮০ বার বিভিন্ন আড়ত ও ৯৬০ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছেন মৎস্য অধিদপ্তরের জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা। আর গত দুই দিনের অভিযানে ৪ হাজার ২৭০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।

    পাশাপাশি ৩ কোটি ৪৯ লাখ ৪০ হাজার ৬০০ টাকা মূল্যের ১৬ লাখ ৪৩ হাজার ৪০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এ ছাড়া নৌকাসহ জব্দ হওয়া সরঞ্জাম নিলাম করে ১ লাখ ২ হাজার ৬০০ টাকা আয় হয়েছে।

    মৎস্য বিভাগের উপপরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস জানান, গত ১৩ অক্টোবর মধ্যরাত থেকে ২২ দিনের জন্য উপকূলের সাত হাজার বর্গকিলোমিটারের মূল প্রজননস্থলসহ সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ করেছে সরকার।

    উল্লেখ্য, ইলিশ ধরায় নিষেধাজ্ঞা চলাকালে বরিশাল বিভাগের ৬ জেলার ৩ হাজার ১৯ হাজার ৮৩০ জন জেলেকে ৭ হাজার ৯৯৬ মেট্রিকটন চাল বিতরণ করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ