ঢাকা রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫ কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও’র কাছে ১০ ইউপি সদস্যর স্মারকলিপি উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা বরিশাল নগরীর আলেকান্দায় বাবুল মৃধার স্ত্রীর ইন্তেকাল, এসএম জাকির হোসেনের শোক বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি অনুমোদন
  • নলছিটিতে বিএনপি নেতার পদ স্থগিত

    নলছিটিতে বিএনপি নেতার পদ স্থগিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাকিল হাওলাদারের পদ স্থগিত করা হয়েছে। শনিবার রাতে উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান খান হেলাল ও সাধারণ সম্পাদক মো. সেলিম গাজী স্বাক্ষরিত এক চিঠিতে তার দলীয় সব পদ স্থগিত করা হয়।

    এতে উল্লেখ করা হয়েছে, 'দলীয় নির্দেশনা উপেক্ষা ও শৃঙ্খলা ভঙ্গ করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং বিরুদ্ধে অবস্থান করায় আপনার কুশঙ্গল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আপনাকে দলীয় সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকতে এবং কমিটির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের আদেশ প্রদান করা হইলো।'

    উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান খান হেলাল জানান, কর্মীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় কর্মকাণ্ডে নিস্ক্রিয় থাকায় কুশঙ্গল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাকিল হাওলাদারের পদ স্থগিত করা হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ