ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন
  • বোট ক্লাবে দেড় ঘণ্টা কাটিয়েছিলেন পরীমণি!

    বোট ক্লাবে দেড় ঘণ্টা কাটিয়েছিলেন পরীমণি!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চিত্রনায়িকা পরীমণি সাভারের বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে এক ঘণ্টা ৩৭ মিনিট অবস্থান করেছিলেন। তার দায়েরকৃত মামলার তদন্ত সংশ্লিষ্টরা একাধিক সিসিটিভি ফুটেজের মাধ্যমে ক্লাবে ওই রাতে ঘটে যাওয়া ঘটনার বিবরণ জানতে পেয়েছেন। যার সঙ্গে এজাহারে উল্লেখিত অভিযোগের সত্যতা পাচ্ছে না পুলিশ। পরীমণি বোট ক্লাবে ৮ জুন রাত ১২টা ২২ মিনিটে প্রবেশ করেন এবং ১টা ৫৯ মিনিটে জিমি তাকে পাঁজাকোলে করে বের করেন।

    এই সময়ের মধ্যে তাকে জোর করে মদ পান করানোর কোনো প্রমাণ পায়নি পুলিশ। বরং আড্ডা জমিয়ে ফ্যাশন ডিজাইনার জিমি ও বোন বনির সঙ্গে মদ পানের ব্যাপারে তথ্য পেয়েছে ক্লাবের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ থেকে। ওই সময় তুহিন সিদ্দিকী অমিও তাদের সঙ্গে আসরে বসেছিলেন। মামলার তদন্তের প্রয়োজনে বোট ক্লাবে ১ ঘণ্টা ৩৭ মিনিট ধরে পরীমণি কী করেছিলেন-তা তদন্ত করছে পুলিশ।


    তদন্তের জন্য নাসির উদ্দিন আহমেদ ও তুহিন সিদ্দিক অমিকে বুধবার ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসান শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম তাদের গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে মাদক আইনে দায়েরকৃত মামলায় তাদের জামিন আবেদন না মঞ্জুর করেছেন আদালত।

    ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার কে এম হাফিজ আক্তার বলেন, নাসির ও অমিকে আটকের সময় উদ্ধার করা হয় মাদকদ্রব্য। এ ঘটনায় দায়েরকৃত মামলা তদন্ত করছে ডিবি। বুধবার তাদের রিমান্ডের জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে। মাদক মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। পরীমণি মামলায় সাভার মডেল থানা পুলিশ নাসির ও অমিকে জিজ্ঞাসাবাদ করবে।

    সাভার মডেল থানায় দায়ের করা পরীমণি মামলার তদারক কর্মকর্তা ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি বলেন, মামলার দুই আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের প্রয়োজনে তারা বাদির সঙ্গেও কথা বলবেন। এ পর্যন্ত তদন্তে অগ্রগতি রয়েছে বলেও জানান তিনি। কিছু তথ্য যাচাই বাছাই করা হচ্ছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ