ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • রিমান্ড দিলে আমি বাঁচব না, আদালতে নাসির

    রিমান্ড দিলে আমি বাঁচব না, আদালতে নাসির
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনার আগে ৯ দিন আমি হাসপাতালে ভর্তি ছিলাম। আমাকে রিমান্ড দিলে আমি বাঁচব না। দয়া করে আমাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিন।

    বুধবার (২৩ জুন) ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে সাভার থানায় চিত্রনায়িকা পরীমণির দায়ের করা মামলায় ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসানের আদালতে রিমান্ড শুনানিকালে আদালতকে এমন অনুরোধ করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। 


    এসময় নাসির বলেন, ‘স্যার আমার বয়স ৬৫ বছর। আমি এজমাসহ বিভিন্ন রোগে ভুগছি। করোনার আগে ৯ দিন আমি হাসপাতালে ভর্তি ছিলাম। আমাকে রিমান্ড দিলে আমি বাঁচব না। আমি একজন সমাজসেবক। তাছাড়া আমি উত্তরা ক্লাবের সভাপতি ছিলাম। সাভার বোট ক্লাবের সদস্য। আমি কোনো ঝামেলায় ছিলাম না। কাইন্ডলি আমাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিন।’

    মাদক মামলায় গ্রেফতার ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির জামিন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস শুনানি শেষে এ আদেশ দেন। 

    আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন ফরম কর্তা পুলিশের উপ-পরিদর্শক মাহমুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, বুধবার ৭ দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করা হয়। এসময় আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। অপরদিকে, রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করেন।

    গত ১৫ জুন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি নাসির ও অমির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ