ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাপার জিএম কাদেরের সাথে আনিসুল ইসলাম মাহমুদ অংশের ৪ নেতার যোগদান  পিরোজপুরে আড়াই কোটি টাকার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ৬ বছর ধরে তালাবদ্ধ ভোলায় চরের ১০ স্কুলে হয় না পাঠদান, শ্রেণিকক্ষে বসে মাদকের আসর গৌরনদীতে  বন্ধুর বিয়ে খেতে দেশে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত ৫৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়াবে বিসিসি  গলাচিপায় কার্টনে মিললো অপরিণত নবজাতকের মরদেহ নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও, বিআইডব্লিউটিএ’র পরিচালক আরিফ হাসনাত বরখাস্ত লুটপাটকারী-মাফিয়া-চোর-বাটপারের খুব বেশি নৈতিক সাহস থাকে না একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি
  • বিজয় শান্তভাবে উদযাপন করুন, দয়া করে আইন হাতে তুলে নেবেন না: তারেক রহমান

    বিজয় শান্তভাবে উদযাপন করুন, দয়া করে আইন হাতে তুলে নেবেন না: তারেক রহমান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পরবর্তী পরিস্থিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান।

    ভিডিও বার্তায় তারেক রহমান বলেন, বিজয়ের এই আনন্দঘন সময় শান্তভাবে উদযাপন করুন। অনুগ্রহপূর্বক কেউ প্রতিশোধ বা প্রতিহিংসা পরায়ণ হবেন না। কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নেবেন না।

    তিনি আরও বলেন, জনতার ঐতিহাসিক বিপ্লবকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে। জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ের মধ্যে অবশ্যই ক্ষমতা হস্তান্তর করতে হবে।

    হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া-ও দেশের সর্বস্তরের জনগণকে শান্ত থাকতে আহ্বান জানিয়েছেন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণকে শান্ত ও ধৈর্য ধরার আহ্বান জানান।

    রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। দুয়েকদিনের মধ্যে তার বাসায় ফেরার কথা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ