ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
  • একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২০২৬ বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পাঁচ গোল করে লিওনেল মেসি এখন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। শুধু এই টুর্নামেন্টই নয়, বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও তিনি। রোজারিওর মেসি নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে এক দিনে যেন অজস্র রেকর্ডের পসরা সাজিয়েছেন। এর মধ্যে চারটি আবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন।

    মেসির অনবদ্য পারফরম্যান্সে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ ও অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। ইউরোপিয়ান দলটির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জয় পেতে বেশ বেগ পেতে হয়েছিল। কিন্তু মানুষটা মেসি বলেই সব সহজ করে নেন। এক নজরে দেখে নিন মেসির যে চারটি রেকর্ড গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখিয়েছে।

    ১. বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোল – বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ১৮টি গোল করে রেকর্ড গড়েছেন মেসি। এর আগে রেকর্ডটি ছিল মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের।

    ২. বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ জয় – অস্ট্রিয়ার বিপক্ষে মেসির জয়টি তার ১৮তম জয়। বিশ্বকাপ ইতিহাসে এটিই কোন খেলোয়াড়ের সর্বোচ্চ ব্যক্তিগত জয়। এর আগে এতদিন ১৭ জয় নিয়ে রেকর্ডটি ছিল মিরোস্লাভ ক্লোসার

    ৩. বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ – আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে দুই ম্যাচ খেলে বিশ্বকাপে মেসি মোট ২৮টি ম্যাচ খেলার রেকর্ড গড়েন। জার্মানির লোথার ম্যাথিউসের গড়া ২৬টি ম্যাচ খেলার রেকর্ডকে টপকে যান তিনি।

    ৪. বিশ্বকাপে সর্বোচ্চ মিনিট খেলা – বিশ্বকাপে সর্বোচ্চ ২ হাজার ৪৮৯ মিনিট খেলার রেকর্ড গড়লেন মেসি। এর আগে এই রেকর্ডটি ছিল পাওলো মালদিনির ২ হাজার ২১৭ মিনিট খেলার রেকর্ড।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ