ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • গৌরনদীতে  বন্ধুর বিয়ে খেতে দেশে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর

    গৌরনদীতে  বন্ধুর বিয়ে খেতে দেশে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর
    সড়ক দুর্ঘটনায় নিহত কুয়েত প্রবাসী সোহেল ফকির। ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বন্ধুর বিয়েতে অংশ নিতে কুয়েত থেকে ছুটিতে দেশে এসেছিলেন সোহেল ফকির (২৪) নামে এক প্রবাসী যুবক। কিন্তু আনন্দঘন সেই মুহূর্ত নিমেষেই রূপ নিলো বিষাদে। দ্রুতগতির একটি বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন তিনি।

    মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল ফকির গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের সামু ফকিরের ছেলে।

     নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার খাঞ্জাপুর গ্রামের খলিল হাওলাদারের ছেলে ও সোহেলের বাল্যবন্ধু ফয়সাল হাওলাদারের বিয়ে গত ১৯ জুন অনুষ্ঠিত হয়। বন্ধুর বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে প্রায় ১০ দিন আগে কুয়েত থেকে দেশে ফেরেন সোহেল।

    নিহতের স্বজন পান্নু মৃধা বলেন, মঙ্গলবার দুপুরে সোহেল তার মোটরসাইকেলটি পার্কিং করে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বরিশাল থেকে ঢাকাগামী দ্রুতগতির তাজবি পরিবহনের একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে সোহেল গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
     
    গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে মহাসড়কের গোপালপুর এলাকা থেকে ঘাতক তাজবি পরিবহন বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ