ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে আড়াই কোটি টাকার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ৬ বছর ধরে তালাবদ্ধ ভোলায় চরের ১০ স্কুলে হয় না পাঠদান, শ্রেণিকক্ষে বসে মাদকের আসর গৌরনদীতে  বন্ধুর বিয়ে খেতে দেশে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত ৫৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়াবে বিসিসি  গলাচিপায় কার্টনে মিললো অপরিণত নবজাতকের মরদেহ নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও, বিআইডব্লিউটিএ’র পরিচালক আরিফ হাসনাত বরখাস্ত লুটপাটকারী-মাফিয়া-চোর-বাটপারের খুব বেশি নৈতিক সাহস থাকে না একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু
  • ৫৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়াবে বিসিসি 

    ৫৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়াবে বিসিসি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডে ৬ থেকে ১১ মাস বয়সী ও ১২ থেকে ৫৯ মাস বয়সের শিশুদেরকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ বছর ৫৮ হাজার ৭১০ জনকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 

    মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৪ টায় সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে প্রেস বিফ্রিংয়ে এসব তথ্য জানান প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন। 

    তিনি বলেন, সিটি কর্পোরেশনের উদ্যোগে ২২০ টি কেন্দ্রে ৫৮ হাজার ৭১০ জন শিশুকে ভিটামিন এ প্লাস  ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।  প্রতিটি কেন্দ্রে ২ জন করে কর্মী দায়িত্বরত থাকবেন। ক্যাম্পেইন কার্যক্রম অনলাইনে সুপারভিশন হবে। 

    প্রশাসক বলেন, আগামী ২৮ জুন সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। এ দিন বেলা ১১ টায় নগরীর পলাশপুরে আলহাজ দলিল উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হবে। টিকাদান কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ৮ হাজার ৯৫০ জন শিশুকে নীল ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ৪৯ হাজার ৭৬০ জন শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে। 

    সংবাদ সম্মেলনে তিনি বলেন, টিকাদান কেন্দ্রে সহযোগী হিসেবে থাকবেন সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ, শেরই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল জেনারেল হাসপাতাল, পুলিশ হাসপাতাল,  আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসে ডেলিভারী প্রকল্প, রেড ক্রিসেন্ট, গার্লস গাইড,  সূর্যের হাসি ক্লিনিক, ব্রাক, চন্দ্রদ্বীপ, উদয়ন পাঠাগার, সিডিসি, ওআরডিপি, ওডিপি, মেরী স্টোপস ক্লিনিক, সেন্ট এ্যানেক্স মেডিকেল সেন্টার, প্রিয়সী বাংলা এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ ১৮টি প্রতিষ্ঠানের ৫০০ জন কর্মী এ কার্যক্রমে অংশগ্রহণ করবেন। 

    তিনি আরও বলেন, এ ক্যাপসুল শিশুদের জন্য সর্ম্পর্ণ নিরাপদ,  তবে ভরা পেটে খাওয়া ভাল। যদি কোন শিশু গত ৪ মাসের মধ্যে ভিটামিন এ ক্যাপসুল খেয়ে থাকে সেই শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যাবে না। 

    সংবাদ সম্মেলনে বিসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. খন্দকার মঞ্জুরুল ইমাম শুভ্র, জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ