ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • কোটাবিরোধী আন্দোলন

    শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা সড়ক অবরোধ

    শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা সড়ক অবরোধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় ববি গেট সংলগ্ন মহাসড়ক অবরোধ করে লাঠি হাতে বিক্ষোভ করেন তারা।

    এর আগে ববির গ্রাউন্ড ফ্লোরে শিক্ষার্থীরা সংগঠিত হতে থাকেন। এরপর মহাসড়কে অবস্থান নেন সাধারণ শিক্ষার্থীরা। এ কারণে মহাসড়কে দুই পাশে শতশত যানবাহন আটকে যাত্রীদের চরম ভোগান্তি হয়।

    এ সময় শিক্ষার্থীরা বলেন, চাইলাম অধিকার হইলাম রাজাকার। প্রধানমন্ত্রী আমাদের রাজাকারের বাচ্চা বলতে পারেন না। এটা তার মুখে মানায় না। আমরা এর তীব্র প্রতিবাদ করছি।

    এ ব্যাপারে বৈষম্যমূলক কোটা বিরোধী আন্দোলন সমন্বয় কমিটির সদস্য সুজয় শুভ জানান, আমাদের যৌক্তিক দাবি আদায়ে শত বাঁধা উপেক্ষা করে হলেও মাঠে থাকবো। যতদিন পর্যন্ত সরকার আমাদের দাবি মেনে না নেবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে।


    বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান মুকুল বলেন, শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে। তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ