ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • বকেয়া ভাতা দ্রত পরিশোধের দাবীতে প্রশিক্ষণার্থী শিক্ষকদের মানববন্ধন

    বকেয়া ভাতা দ্রত পরিশোধের দাবীতে প্রশিক্ষণার্থী শিক্ষকদের মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডিপিএড ২০২০-২১ শিক্ষা বর্ষের প্রশিক্ষণার্থীদের বকেয়া ভাতা দ্রত পরিশোধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  হয়েছে।  বুধবার (২৩ জুন) সকাল সাড়ে ১১টায় বরিশালের অশ্বিনী কুমার টাউন হলের সামনে নগরীর সাগরদী পিটিআই শিক্ষাবর্ষের প্রশিক্ষণার্থী শিক্ষকরা এ মানববন্ধনের আয়োজন করেন। 

    মাধবপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের  সহকারী শিক্ষক মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে প্রশিক্ষণার্থী শিক্ষার্থী শিক্ষকরা বলেন, ২০২০ জুলাই হতে ২০২১ এই এক বছরে পশিক্ষণার্থীদের বকেয়া ৩৬ হাজার টাকা এখন পর্যন্ত দেয়া হয়নি। আমরা কোন প্রনোদনা চাই না। আমরা আমাদের ন্যায্য পাওয়া আমাদের দেয়া হোক। তারা আরো বলেন, গত অর্থ বছরে আমাদের এই টাকার বরাদ্দ থাকা সত্বেও অর্থ মন্ত্রালয় রহস্য জনকভাবে  দিতে অনিহা প্রকাশ করছেন। 

    তারা আরো বলেন বৈশ্বিক করোনার মধ্যে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরও আমাদের ডিপিএড কোর্স চলমান থাকার কারনে আমরা বিভিন্ন ধার-দেনা করে অনলাইনে ক্লাস করতে গিয়ে আর্থিকভাবে ঋনগ্রস্থ হয়ে পড়েছি। তাই আমাদের শিক্ষকদের প্রতি অবিচার বন্ধ করে আমাদের প্রাপ্য দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ