ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • নলছিটিতে গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার 

    নলছিটিতে গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে দেড় কেজি গাঁজাসহ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যার পরে পৌর এলাকার মল্লিকপুর ও সূর্যপাশা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মল্লিকপুরে অভিযান পরিচালনা করে তানভীর সরদার (১৭) নামের এ যুবককে গ্রেপ্তার করা হয়। এসময় তাঁর কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

    পরবর্তীতে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী সূর্যপাশা গ্রামের বাড়িতে অভিযানে গেলে তাঁর বাবা জালাল সরদার (৫৫) পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাকে ধাওয়া দিয়ে গ্রেপ্তার করে। তাঁর কাছে ৪০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। 

    নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ