ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • রাজাপুরে ইউপি চেয়ারম্যানের বাগান থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

    রাজাপুরে ইউপি চেয়ারম্যানের বাগান থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে বাগান থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার সাতুরিয়া গ্রামে ইউপি চেয়ারম্যান সৈয়দ মাঈনুল হায়দার নিপুর বাড়ির সামনের বাগান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। 

    নিহতের শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছর হবে বলে জানিয়েছে পুলিশ।

    পুলিশ জানায়, শুক্রবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

    রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

    সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাঈনুল হায়দার নিপু বলেন, লাশ দেখে থানায় খবর দেওয়া হয় এবং প্রতিটি ওয়ার্ডের চৌকিদার দিয়ে খবর নিয়েছি। কিন্তু পরিচয় শনাক্ত করতে পারিনি। সীমান্তবর্তী পিরোজপুরের কাউখালি উপজেলার লোকজন লাশ দেখেছে, তাঁরাও এ ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেননি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ