ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • বরিশাল বিভাগে ২৪ ঘন্টায় শনাক্ত ৮৩

    বরিশাল বিভাগে ২৪ ঘন্টায় শনাক্ত ৮৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও বেড়েছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। নতুন করে শনাক্ত হয়েছেন ৮৩ জন। ‍

    এর আগের ২৪ ঘণ্টায় ৭১ জনের দেহে করোনার ‍উপস্থিতি পাওয়া গিয়েছিল। নতুন শনাক্তদের নিয়ে বিভাগে করোনা আক্রান্তের মোট সংখ্যা ‍এখন ১৬ হাজার ৫৫১ জন।

    এছাড়া সুস্থ হয়েছেন ২৯ জন। ‍এ নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থতা লাভ করা রোগীর মোট সংখ্যা ‍১৪ হাজার ৬১৭ জনে দাঁড়িয়েছে। 

    আজ বুধবার (২৩ জুন) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে ‍এ তথ্য জানানো হয়। 

    বিজ্ঞপ্তি অনুসারে বরিশালে নুতন করে করোনা শনাক্ত হয়েছে ৫১ জনের, বিপরীতে সুস্থতা লাভ করেছেন ১৫ জন। ‍এছাড়া পটুয়াখালীতে নতুন শনাক্ত ৭, সুস্থ ৮ জন, ভোলায় শনাক্ত ৭, সুস্থ ৫ জন, পিরোজপুরে নতুন শনাক্ত ৫, সু্স্থতা লাভ করেছেন ১ জন। অপরদিকে বরগুনায় ২ ‍এবং ঝালকাঠিতে ১১ জন ব্যক্তির নতুন করে করোনা শনাক্ত হয়েছে। 

    তবে ‍এই দুই জেলায় নতুন করে কারও সুস্থতার খবর পাওয়া যায়নি। প্রসংগত, বরিশালে ‍এখন পর্যন্ত ২৯৬ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ