ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • স্ট্রবেরি মুন দেখা যাবে বৃহস্পতিবার

    স্ট্রবেরি মুন দেখা যাবে বৃহস্পতিবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামীকাল (২৪ জুন) বছরের শেষ সুপার মুন দেখা যাবে। এদিন চাঁদ লালচে বর্ণ ধারণ করবে। তাই এটিকে স্ট্রবেরি মুন বলা হচ্ছে। অন্যদিনের তুলনায় এদিন প্রায় ১২ শতাংশ বড় দেখাবে চাঁদ।

    এর আগে প্রায় মাসখানেক আগে আরেকটি সুপার মুন দেখা গিয়েছিল। সেটি ছিল ব্লাডমুন বা রক্তচন্দ্র। সেদিনই হয় বছরের প্রথম চন্দ্রগ্রহণ। তার কিছুদিন পর হয় সূর্যগ্রহণ। এবার আরও একটি ঘটনার সাক্ষী হতে চলছে মানুষ। বৃহস্পতিবার পৃথিবীবাসী সাক্ষী হবে বছরের শেষ সুপার মুনের। তবে এই অঞ্চল থেকে স্ট্রবেরি মুন দেখতে না পাওয়ার সম্ভাবনাই বেশি।

    সাধারণত পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় ৪ লাখ ১০ হাজার কিলোমিটার। কিন্তু সুপারমুনের ক্ষেত্রে এই দূরত্ব কমে ৩ লাখ ৫৬ হাজার ৭০০ কিলোমিটারে নেমে আসে। চাঁদ পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করে। কক্ষের মাঝামাঝি চলে এলে চাঁদের দূরত্ব কমে যায়। তখন চাঁদ বড় দেখায়।

    পৃথিবীর ছায়ায় যখন চাঁদ পুরোপুরি ঢাকা পড়ে, তখন হয় চন্দ্রগ্রহণ। এই সময় সূর্যের সাত রঙের মধ্যে থাকা লাল রঙের তরঙ্গ পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে চাঁদে পৌঁছে যায়। তাই পূর্ণ গ্রহণের সময় চাঁদ লাল রঙের লাগে। তবে এদিন গ্রহণ না থাকলেও লালচে চাঁদ দেখা যাবে।

    তবে মার্কিন আদিবাসী সম্প্রদায় কৃষিকাজ শুরুর এই মৌসুমে স্ট্রবেরি চাষ করে। সেই কারণে এই সময়ের সুপার মুনকে তারা স্ট্রবেরি মুন বলে থাকেন। পৃথিবীর বিভিন্ন জায়গাতেই এই সুপারমুনের ভিন্ন ভিন্ন নাম রয়েছে।

    বৃহস্পতিবার (২৪ জুন) রাত ১১টা ১৫ মিনিট থেকে দেখা যাবে স্ট্রবেরি মুন। চলবে রাত ২টা ৩৫ মিনিট পর্যন্ত।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ