ঢাকা রবিবার, ২৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ১৬৬ কিলোমিটার সড়কে ৭০ ঝুঁকিপূর্ণ বাঁক, পাঁচ বছরে প্রাণ গেল ২৪শ মানুষের এবার তালা দেওয়া হলো বরিশালের সিভিল সার্জনের কক্ষে ঝালকাঠিতে মলিনা রায় হত্যার মাস্টারমাইন্ড গ্রেপ্তার বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা
  • বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নেতৃত্বে জয়নাল ও শাহাদাত

    বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নেতৃত্বে জয়নাল ও শাহাদাত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি-২০২৪ গঠন করা হয়েছে।এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে দৈনিক কালবেলা ও বাংলা ভিশন প্রতিনিধি জয়নাল আবেদীন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে চ্যানেল২৪ এর প্রতিনিধি শাহাদাত হোসেন।

    এক কার্যনির্বাহী কমিটির সভায় রোববার ৯জুনে দুপুরে উপস্থিত সকলের সম্মতিতে ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।সাবেক সভাপতি মো. মাহাবুব হোসেন,সাবেক সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান ও পাঁচ উপদেষ্টার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি আগামি এক বছরের জন্যে (২০২৪-২৫) অনুমোদন দেওয়া হয়। কমিটির উপদেষ্টাগণ ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড.মো. আব্দুল বাতেন চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর(ভারপ্রাপ্ত) ড. মো. আব্দুল কাইউম,সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তারেক মাহামুদ আবির, গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ফরহাদ উদ্দীন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী শফিক মুন্সি।

    কমিটিতে সহ-সভাপতি পদে  বাংলাদেশ সারাবেলা ও দৈনিক হিরন্ময় এর প্রতিনিধি মোঃ মিরান হোসেন,যুগ্ম-সাধারণ সম্পাদক পদে শিক্ষাবার্তার তানজিদ শাহ জালাল ইমন, সাংগঠনিক সম্পাদক পদে বাংলাদেশ মোমেন্টস এর মোঃ আরিফুর রহমান, দপ্তর সম্পাদক পদে দৈনিক ভোরের ডাকের নওরিন নূর তিষা, কোষাধ্যক্ষ পদে ডেইলি ক্যাম্পাস ও মানবজমিন এর আরিফ হোসাইন, প্রচার সম্পাদক পদে আমাদের মুক্তকণ্ঠের মোশাহিদ আনছারী ও গ্রন্থাগার সম্পাদক পদে দৈনিক সময়ের আলোর মরিয়ম আক্তার শপনম নির্বাচিত হয়েছে।

    কার্যনির্বাহী সদস্যরা হলেন - আবু উবাইদা (বরিশালের পত্রিকা),মুনতাসির রাহি (দৈনিক ভোরের আলো), ডালিয়া হালদার (দৈনিক খোলা কাগজ), সাইফুল (রাইজিংবিডি.কম), অনন্যা সাহা (মুক্তকথন নিউজ) ও নূর ইসলাম নিয়ন (ডব্লিউজি.কম)। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ