ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • ঝালকাঠির যুবলীগ নেতা তৌহিদুল সিকদার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 

    ঝালকাঠির যুবলীগ নেতা তৌহিদুল সিকদার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির সদর উপজেলার বিনয়কাঠী ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক তৌহিদুল সিকদার হত্যার দীর্ঘ নয় বছরেও বিচার না পেয়ে মানববন্ধন করা হয়েছে। 

    মঙ্গলবার বেলা ১১ টায় তৌহিদুল সিকদার হত্যার বিচারের দাবিতে পরিবারের সদস্য ও এলাকাবাসী ঝালকাঠি প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। 

    নয় বছর আগে এই দিনে তৌহিদুলকে রাজনৈতিক বিরোধের জেরে কুপিয়ে হত্যা করে তাঁর প্রতিপক্ষরা। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, বিনয়কাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম খান, সাবেক ছাত্রলীগ  নেতা কাজী সাইফুল ইসলাম, নিহত তৌহিদুলের মা মাহমুদা বেগম, স্ত্রী নুরুন্নাহার বেগম, ছেলে নাহিয়ান সিকদার,  বোন জিনাত আফরিন ও হেনা বেগম।

    নিহতের মা মাহমুদা বেগম জানান, আসামিদের ভয়ে তৌহিদুলের পরিবার এলাকায় থাকতে পারছে না। একজন মুক্তিযোদ্ধার স্ত্রী হিসেবে আমি প্রধানমন্ত্রীর কাছে ছেলে হত্যার বিচার চাই। আসামিদের ফাঁসি চাই। 

    ২০১৫ সালের ৪ জুন যুবলীগ নেতা তৌহিদুল সিকদারকে রাজনৈতিক বিরোধের জেরে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে তাঁর প্রতিপক্ষরা। 

    এ ঘটনায় হত্যাকাণ্ডের দুই দিন পর (৬ জুন) তৌহিদুল সিকদারের স্ত্রী নুরুন্নাহার বাদী হয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত সিকদারসহ ২১ জনকে আসামি করে মামলা দায়ের করেন। বর্তমানে আসামিরা সব জামিনে রয়েছেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ