ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • কাঁঠালিয়ায় অগ্নিকাণ্ডে কৃষকের ২৩ গবাদি পশু পুড়ে ছাই

    কাঁঠালিয়ায় অগ্নিকাণ্ডে কৃষকের ২৩ গবাদি পশু পুড়ে ছাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঁঠালিয়ায় দিলীপ কুমার সমদ্দার নামের কৃষকের একটি খামারে অগ্নিকাণ্ডে ২৩ গবাদি পশু ও ১০টি মুরগীসহ তেল জাতীয় ফসল সূর্যমুখী ও বাদাম পুড়ে ছাই হয়ে গেছে। 

    সোমবার ভোরে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামে এ ঘটনা ঘটে। এতে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ওই কৃষক। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নেছার উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

    কৃষক দিলীপ কুমার সমদ্দার জানান, তিনি দেশীয় গরু, ছাগল হাঁস মুরগী দিয়ে একটি খামার করেন। কোরবানির ঈদকে সামনে রেখে তাঁর গরু ও ছাগল প্রস্তুত করা হয়। খামারে ৮টি গরু, ১৫টি ছাগল ও হাঁস মুরগী পালন করছিলেন তিনি। 

    সোমবার ভোরে তালাবদ্ধ ওই খামারে আগুন লেগে পুরো ভবনটি পুড়ে যায়। রাতে তিনি মশার কয়েল জ¦ালিয়ে খামারটি তালাবদ্ধ করে বাড়িতে চলে যান। মশার কয়েল থেকে আগুন লাগতে পারে বলে তিনি ধারণা করছেন। 

    চেঁচরী রামপুর ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ জানান, খবর পেয়ে সকালেই আমি সেখানে উপস্থিত হই। ওই কৃষককের অপুরনীয় ক্ষতি হয়েছে। তাকে শান্তনা দেওয়ার ভাষা নেই। চেষ্টা করছি তাকে আর্থিক সহযোগিতা করার।

    কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। মশার কয়েল থেকে আগুন লাগতে পারে বলে শুনেছি। তবে এর পেছনে অন্য কিছু থাকলেও তা বের করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ