ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • পিরোজপুরে ইমরান হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

    পিরোজপুরে ইমরান হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে অটোভ্যানচালক ইমরান হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

    ইমরান খান ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নের চরনী পত্তাশী গ্রামের সোমেদ খান ছেলে। গতকাল শুক্রবার সকালে স্থানীয় ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়ন পরিষদের সামনে পত্তাশী মানব কল্যাণ ফাউন্ডেশন ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বিপুল সংখ্যক নারী-পুরুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করে। 

    মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মতিউর রহমান, পত্তাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন হাওলাদার, মাস্টার শাহিন হাওলাদার, মাস্টার আলী হোসেন, স্থানীয় বশির আহমেদ, সবুজ, শ্রমিক নেতা সেলিম, স্ত্রী মেহেরুন্নেছা বেগম। 

    উল্লেখ্য, গত সোমবার রাতে ইমরান তার অটোরিকশায় সুপারি নিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জ যাচ্ছিলেন। এ সময় আমতলা বাগলেরহাট সড়কের মাথায় ফাহাদ শেখের ভ্যানে ইমরানের অটোরিকশার ধাক্কা লাগে। এতে ফাহাদের সঙ্গে ইমরানের কথাকাটি হয়। পরে ফাহাদ উত্তেজিত হয়ে ভ্যানচালক ইমরানকে ছুরি দিয়ে আঘাত করে। 

    এতে গুরুতর জখম হন অটোচালক ইমরান। স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের বাবা সোমেদ খান বাদী হয়ে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানায় মামলা করেন। পরে ফাহাদকে গ্রেফতার করে মোরেলগঞ্জ থানা পুলিশ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ