ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • ঝালকাঠি সদর উপজেলা পরিষদ নির্বাচন

    জমে উঠেছে নির্বাচনী প্রচারণা, প্রার্থীদের নানা অভিযোগ 

    জমে উঠেছে নির্বাচনী প্রচারণা, প্রার্থীদের নানা অভিযোগ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি সদর উপজেলা নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। ভোটার দ্বারে দ্বারে গিয়ে প্রার্থীরা ভোট চাইছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। 

    নির্বাচিত হলে ঝালকাঠি সদরকে একটি মডেল উপজেলা গড়ে তোলার অঙ্গীকার করছেন প্রার্থীরা। এদিকে ভোট প্রার্থনার পাশাপাশি প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলছেন। কর্মী-সমর্থকদের কোরআন নিয়ে শপথ করানোরও অভিযোগ উঠেছে চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে। 

    শনিবার বিকেলে শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাপ পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন খান সুরুজ।
     বান্ধাঘাটা এলাকা থেকে শুরু করে তিনি থানার মোড়, চৌ-মাথা, বড় বাজার, কালিবাড়ি সড়ক, সাধনার মোড়, ফায়ার সার্ভিস মোড়সহ বিভিন্ন স্থানে পায়ে হেটে পথচারীদের হাতে লিফলেট তুলে দেন। 

    এছাড়াও ব্যবসায়ী এবং যানবাহন চালকদের হাতে লিফলেট দিয়ে কাপ পিরিচ প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি। এ সময় তিনি অভিযোগ করেন, শহরের একজন প্রভাবশালী কাউন্সিলর চেয়ারম্যান প্রার্থী খান আরিফুর রহমানের পক্ষে প্রচারে নেমে আমার কর্মী সমর্থকদের হুমকি দিয়ে যাচ্ছেন। কর্মীদের ধরে নিয়ে কোরআন শপথ করাচ্ছেন। 

    বাধ্য করছেন আরিফুর রহমান খানের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে। আমার কর্মীদের দল থেকে বহিস্কার করা হচ্ছে। এর পরেও আমার কর্মী সমর্থকরা দমে যায়নি, তাঁরা নানা প্রতিকুলতা মোকাবেলা করেও আমার পাশে আছেন। নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। 

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইছেন একটি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। আমি আশা করি ঝালকাঠির প্রশাসন নির্বাচন সুষ্ঠু করবেন। তাহলেই আমার বিজয় কেউ ঠেকাতে পারবে না। ঝালকাঠি সদর উপজেলার জনগণ এক হয়ে কাপ পিরিচ প্রতীকে ভোট দিবে বলে আমি বিশ্বাস  করি। 

    এদিকে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সুলতান হোসেন খান দুপুরে শহরের চাঁদকাঠি এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। 

    তিনি চাঁদকাঠি বাজার, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, এবায়দুল্লাহ জামে মসজিদ এলাকা, ফায়ার সার্ভিস মোড়, সাধনার মোড়, বড় বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। 

    এ সময় তিনি অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বি প্রার্থী খান আরিফুর রহমানের পক্ষ হয়ে ঝালকাঠি-২ আসনের  সংসদ সদস্য আমির হোসেন আমুর সাবেক এপিএস ও বর্তমানে শিল্পমন্ত্রীর এপিএস ফখরুল মজিদ মাহমুদ কিরন বিভিন্ন স্থানে সভা সমাবেশ করেন।

    ভোটার ও আমার কর্মীদের নানা ধরণের হুমকি দিয়ে আসছেন তাঁরা। নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েও তাকে থামানো যাচ্ছে না। আমার কর্মী সমর্থকদের দল থেকে গণহারে বহিস্কার করছেন, যা সম্পূর্ণ গঠনতন্ত্র বিরোধী কাজ। 

    এছাড়াও দুপুরে শহরের স্টেশন রোড থেকে গণসংযোগ শুরু করেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহসভাপতি আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খান আরিফুর রহমান।

    তিনি স্টেশন রোড থেকে শহরের থানার মোড়, চৌ-মাথা, ফকিরবাড়ি, বড় বাজার ও সাধনার মোড় এলাকায় পথচারী, যানবাহনের চালক ও ব্যবসায়ীদের হাতে লিফলেট তুলে দেন। মুঠোফোনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি ফোন রিসিভ করেননি। 

    উল্লেখ্য, আগামী ২১ মে দ্বিতীয় ধাপে ঝালকাঠি সদর উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, ভাইসচেয়ারম্যান (পুরুষ) পদে তিন ও ভাইসচেয়ারম্যান (মহিলা) পদে তিনজন অংশ নিচ্ছেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ