ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • পিরোজপুরে চেয়ারম্যান পদপ্রার্থী শফিউল হক মিঠুর গণসংযোগ ও মতবিনিময়

     পিরোজপুরে চেয়ারম্যান পদপ্রার্থী শফিউল হক মিঠুর গণসংযোগ ও মতবিনিময়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন পিরোজপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে লড়ছেন শফিউল হক মিঠু। 

    পিরোজপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা আহবায়ক ও পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি তিনি। মুক্তিযুদ্ধের চেতনায় শান্তি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সকলকে নিয়ে তিনি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গণসংযোগ, মতবিনিময়, উঠান বৈঠক অব্যাহত রেখেছেন। 

    সেখানে তিনি জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাবাহিকতা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন। এছাড়া তিনি নিজস্ব অর্থায়নে বিভিন্ন মসজিদ-মাদ্রাসা উন্নয়নে সহযোগিতা দিয়ে আসছেন। 

    সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার পোস্টার টাঙিয়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা বিনিময় এবং সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তিনি। 

    চেয়ারম্যান প্রার্থী মিঠু বলেন, জনগন ভোট দিয়ে নির্বাচিত করলে সদর উপজেলাকে সন্ত্রাস ও মাদক মুক্ত এবং এলাকার উন্নয়নে সম্ভাব্য সবকিছু করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ