ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • পিরোজপুরে রাসেল হত্যার বিচার দাবীতে সংবাদ সম্মেলন

    পিরোজপুরে রাসেল হত্যার বিচার দাবীতে সংবাদ সম্মেলন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে কলেজ ছাত্র সৈয়দ রাসেল হত্যা মামলার সকল আসামিদের গ্রেফতার ও বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। শুক্রবার রাতে পিরোজপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

     নিহত রাসেলের মা জাহানার বেগম মানসিকভাবে অসুস্থ থাকায় লিখিত বক্তব্য পাঠ করেন নিহত রাসেলের ছোটবোন রেশমা বেগম। লিখিত বক্তব্যে তিনি বলেন, তারা ৩ বোন ও একমাত্র ভাই রাসেল। 

    বর্তমান উপজেলা চেয়ারম্যান প্রার্থী এস এম বায়জীদ হোসেন তার ভাই কলেজ ছাত্র সৈয়দ রাসেলকে গত ২৩ এপ্রিল মঙ্গলবার সকালে ফোন দিয়ে পরিকল্পিত ভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে তার লোকজন দিয়ে পিটিয়ে হত্যা করেছে। বেলা ১১টার দিকে রাসেল বায়জীদের সাথে দেখা করে এবং বিভিন্ন কথাবার্তা বলে বের হয়ে নিজের মোটর সাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিলে কদমতলা ইউনিয়ন পরিষদের সামনে বায়জীদের লোকজন চাপাতি, জিআই পাইপসহ বিভিন্ন অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে। 

    স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাসেলকে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। পরে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে রাসেল মারা যান। তিনি আরো বলেন, তারা যখন খুলনায় লাশের সুরতাহাল ও পোস্টমর্টেম নিয়ে ব্যস্ত তখন চেয়ারম্যান প্রার্থী এস এম বায়জীদ হোসেন তাদের বাড়িতে এসে তার মেয়েকে দিয়ে জোড়পূর্বক মূল আসামীদের নাম বাদ দিয়ে পিরোজপুর সদর থানায় একটি মামলা দেয়। 

    সে মামলা সঠিক না হওয়ায় তারা পুনরায় থানায় মামলা দিতে গেলে থানা মামলা নিতে টালবাহনা করে। তখন নিহত রাসেলের মা জাহানারা বেগম বাদী হয়ে গত ২৯ এপ্রিল সোমবার উপজেলা চেয়ারম্যান প্রার্থী এস এম বায়জীদ হোসেনকে ১ নম্বর আসামী করে ১১ জন নামীয় এবং অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে পিরোজপুর সিনিয়র জুডিসিয়াল আদালতে হত্যা মামলা দায়ের করেছেন। 

    মামলার আরজিতে বাদী উল্লেখ করেনে, ১নম্বর আসামি উপজেলা চেয়ারম্যান প্রার্থী এস এম বায়জীদ এর নির্দেশে অন্যান্য আসামিরা তার একমাত্র ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। 

    আদালত মামলাটি আমলে নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। এ সময় তারা বলেন, প্রশাসনের নিস্ক্রিয়তা এবং বায়জীদ ক্ষমতাধর হওয়ায় তারা এ হত্যাকান্ডের সঠিক বিচার না পাওয়ার আশংকা করে সাংবাদিকদের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীসহ প্রশাসনের কর্মকর্তাদের কাছে এ হত্যাকান্ডের সাথে যারা জড়িত সকলকে গ্রেফতার করে অবিলম্বে বিচারের দাবী জানাচ্ছেন। 

    বায়জীদের নামে হত্যা মামলাসহ প্রায় ডজনখানেক মামলা থাকলেও প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। 

    এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আসিকুজ্জামান বলেন, উপজেলার চেয়ারম্যান প্রার্থী শেখ মো. বায়জীদ হোসেনের বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল, সেটির চার্জশিট হয়ে গেছে। কিন্তু চার্জশিটে তার নাম নেই। এছাড়া অন্যান্য মামলায় তিনি জামিনে আছেন। এ বিষয়ে শেখ মো. বায়জীদ হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ