ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • উপজেলা পরিষদ নির্বাচন বর্জন

    ঝালকাঠিতে বিএনপির লিফলেট বিতরণ

    ঝালকাঠিতে বিএনপির লিফলেট বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করে ঝালকাঠি শহরে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি। শনিবার বিকেলে শহরের আমতলা সড়কের দলীয় কার্যালয়ের সামনে থেকে লিফলেট বিতরণ শুরু করা হয়। 

    জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেনের নেতৃত্বে শহরের বড় বাজার, সাধনার মোড়, ফায়ার সার্ভিস মোড় ও আমতলা সড়কসহ বিভিন্ন স্থানে পথচারী, ব্যবসায়ী ও যানবাহন চালকদের হাতে লিফেলট তুলে দেন দলীয় নেতাকর্মীরা। 

    সদর উপজেলা বিএনপির সভাপতি এজাজ হাসান, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরদার সাফায়েত হোসেন, মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাকিনা আলম লিজা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু ও ছাত্রদলনেতা সৈয়দ আলী হাসান এ সময় উপস্থিত ছিলেন।

    পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে দেওয়া বক্তব্যে জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন বলেন, সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। সেই ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য তাঁরা একদলীয়ভাবে উপজেলা নির্বাচন দিয়েছে।

    বিএনপি এ নির্বাচনকে বর্জন করেছে। বিএনপির সঙ্গে একাত্মতা ঘোষণা করে সারাদেশের মানুষ এ নির্বাচন বয়কট করেছে। 

    ভোটাররা যাতে ভোট কেন্দ্রে না যায়, সেজন্য আমরা ঝালকাঠি জেলা বিএনপি লিফলেট বিতরণ করেছি। জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ৭% ভোট পেয়েছিল, উপজেলা নির্বাচনে দুই পারসেন্টও পাবে না।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ