ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • মঠবাড়িয়ায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার 

    মঠবাড়িয়ায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় বলেশ্বর নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে সুমন হাওলাদারের (৩০) মরদেহ ১ দিন পর গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে ভেসে উঠেছে।

    এর আগে মঙ্গলবার ভোর রাতের কোন এক সময় উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের বলেশ্বর নদের পুরান খাল নামক এলাকায় সে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। নিহত সুমন হাওলাদার বড়মাছুয়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। সে এক সন্তানের জনক।

    স্থানীয় ইউপি সদস্য বিধান সমাদ্দার জানান, জেলে সুমন হাওলাদার সহ অন্যান্য জেলেরা মঙ্গলবার ভোর রাতে বলেশ্বর নদীর পুরান খাল নামক এলাকায় নদীতে জাল ফেলতে যান। 

    হয়তোবা কোন এক সময় তুফানের কারনে বা অন্য কোন নৌকার সাথে ধাক্কা লেগে সুমন ছিটকে নদীতে পরে যায়। সকালে সুমন ঘুমিয়ে রয়েছে মনে করে আশপাশের জেলরা তাকে ডাকতে যায়। 

    এসময় সুমনকে নৌকায় না দেখতে পেয়ে জেলেরা একটি ট্রলার নিয়ে নদীতে সুমনকে খুঁজতে শুরু করেন। 

    সংবাদ পেয়ে মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা রাত সাড়ে আটটা পর্যন্ত সুমনের কোন সন্ধান করতে পারেনি। বুধবার সকালে পুনরায় খুজতে শুরু করলে সকাল সাড়ে ১০ টার দিকে ঘটনাস্থলের মাত্র ৩০ গজ দুরে সুমনের মরাদেহ ভেসে ওঠে।

    বিধান সমাদ্দার আরও জানান, সুমনের পরিবারটি নিদান্ত গরীব। সুমনকে হারিয়ে গোটা পরিবারে শোকের মাতম চলছে। 

    মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত ওই পরিবারকে উপজেলা প্রশাসনে পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ