ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • মঠবাড়িয়ায় প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠান

    মঠবাড়িয়ায় প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় দিনব্যাপী প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় সারা দেশের ন্যায় মঠবাড়িয়ার এ কার্যক্রমের ভার্চূয়ালে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    উদ্বোধনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম এর সভাপতিত্বে পশু খামারীদের পশু পালনে আরও উদ্ভুদ্ধ করতে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. নূর আলম, সাব-রেজিষ্টার পারভেজ খান, সহকারী শিক্ষা কর্মকর্তা ইউনুস আলী, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু আকন, সাংবাদিক মিজানুর রহমান মিজু চাষী আকলিমা বেগম ও সুমন খলিফা।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক আবদুস সালাম আজাদী, মজিবর রহমান, রোকনুজ্জামান শরীফ, জুলফিকার আমীন সোহেল, ইসমাইল হোসেন হাওলাদার, শাকিল আহম্মেদ, ইসরাত জাহান মমতাজ, রফিকুজ্জামান আবির প্রমুখ।

    উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. নূর আলম বলেন, দিনব্যাপী এ কর্যক্রমে পশু খামারীরা স্বতঃফুর্ত ভাবে অংশ গ্রহণ করেছেন। 

    ৩৫ টি ষ্টল করা হয়েছে। সকল অংশগ্রহন কারীদেও বিভিন্ন ক্যাটাগরীতে পুরস্কৃত করা হয়েছে। তিনি আরও বলেন, তিনি আরও বলেন, পশু খামারীদের সর্বাত্মক সেবা ও সহযোগিতা করা হবে। সবাইকে পশুপালতে এগিয়ে আসার আহবান জানান।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ