ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায়  মসজিদের মোয়াজ্জিমসহ আহত ২

    মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায়  মসজিদের মোয়াজ্জিমসহ আহত ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ধারের টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলায় মসজিদের মোয়াজ্জিমসহ দুজন আহত হয়েছে। মঠবাড়িয়ায় আন্ধারমানিক গ্রামে গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। 

    আহতরা হলেন, আন্ধারমানিক গ্রামের বাসিন্দা মৃত মোজাম্মেল খানের দুই ছেলে আলমগীর খান (২৮) ও জাহাঙ্গীর খান (২৫)। আহত জাহাঙ্গীর খান আন্ধারমানিক কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জেমের দায়িত্ব পালন করে আসছে।

    আহত সূত্রে জানা যায়, মসজিদের মোয়াজ্জেম জাহাঙ্গীর খানের কাছ থেকে একই গ্রামের ওমর আলী সরদারের ছেলে মহিবুল্লাহ সরদার প্রায় দেড় বছর আগে তিন হাজার টাকা ধার নেয়। ওই ধারের টাকা না দিয়ে ঘুরাতে থাকে। 

    সোমবার রাত নয়টার দিকে জাহাঙ্গীর খান মুঠোফোনে কল দিয়ে টাকা চাইলে মহিবুল্লাহ সরদার তাদের বাড়ির সামনে যেতে বলেন। জাহাঙ্গীর খান তার বড় ভাই আলমগীর খানকে সাথে নিয়ে ওই বাড়ির সামনে গেলে টাকা না দিয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওমর আলীর ছেলে মহিবুল্লাহ সরদার, আলামিন সরদার, মাইনুল সরদার, সাহেদ আলী সরদারের ছেলে সেলিম সরদার, হুমায়ূন সরদারের ছেলে রিয়াদ সরদার, মৃত আহাদ আলী সরদারের ছেলে রফিকুল সরদার তাদেরকে পিটিয়ে আহত করেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অভিযুক্ত মহিবুল্লাহ সরদারের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা অকপটে স্বীকার করেন।

    মঠবাড়িয়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, আহতদের বড় ভাই বাবুল খান মঠবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ করলে মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করা হয়। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ