ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • একে অপরকে ভোট দিলেন বানারীপাড়ার দুই মেম্বার প্রার্থী

    একে অপরকে ভোট দিলেন বানারীপাড়ার দুই মেম্বার প্রার্থী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের নির্বাচনী ইতিহাসে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যেখানে সংঘাত-সংঘর্ষে জড়িয়ে চির শত্রুতার সৃষ্টি করে একে অপরের মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ করে দেন সেখানে বরিশালের বানারীপাড়ায় ইউপি নির্বাচনে দু’প্রতিদ্বন্দ্বি মেম্বার প্রার্থী একে অপরকে ভোট দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। 

    উপজেলার সদর ইউনিয়নের আলতা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী সুধীর রায় প্রতিদ্বন্দ্বি প্রার্থী আঃ রহমানের মোরগ প্রতীকে এবং আ. রহমান প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুধীর রায়ের আপেল প্রতীকে ভোট দেন। তারা একত্রে গলা ধরাধরি করে কেন্দ্রে প্রবেশ করে প্রকাশ্যে একে অপরকে ভোট দেন। এছাড়া দুপুরে তারা একত্রে বসে খাবার খান এবং ভোট গ্রহণের পুরোটা সময় তারা স্কুল মাঠে পাশাপাশি চেয়ারে বসে ভোটারদের ইশারায় আকৃষ্ট করার চেষ্টা করেন। 

    তাদের উদারতার এ বিষয়টি ভোটারদের মাঝে বেশ সাড়া ফেলে। দুুজনই তাদের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ছিলেন। কিন্তু বেলা শেষে ভোট গননার পরে প্রতিদ্বন্দ্বী আ. রহমানের চেয়ে  ১০৬ ভোট বেশী পেয়ে সুধীর রায় দ্বিতীয় বারের মতন বিজয়ের হাসি হাসেন।  


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ