ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • ঝালকাঠিতে ৩ বছরের শিশু ধর্ষণের শিকার, অভিযুক্ত গ্রেপ্তার

    ঝালকাঠিতে ৩ বছরের শিশু ধর্ষণের শিকার, অভিযুক্ত গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে তিন বছরের এক শিশুকে ধষর্ণের অভিযোগ উঠেছে দুঃসম্পর্কের মামা সাজ্জাদ হোসেন (১৭) নামের এক কিশোরের বিরুদ্ধে। গত শনিবার রাত ৮টার দিকে শহরের ব্র্যাকমোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

    পুলিশ ঘটনার চার ঘণ্টার মাথায় অভিযুক্ত কিশোর সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া সাজ্জাদ সদর উপজেলার কীর্ত্তিপাশা এলাকার শাহাদাত হোসেনের ছেলে। 

    ধর্ষণের শিকার শিশুর মা জানান, স্বামীর সাথে তাঁর বিরোধ থাকার কারণে মেয়েকে নিয়ে ঝালকাঠি শহরের ব্র্যাক মোড় এলাকায় বাবার বাড়িতে থাকেন। সাজ্জাদ তাঁর মেজো ভাইয়ের শ্যালক হয়। মাঝে মধ্যে সে ব্র্যাক মোড়ের বাসায় আসা যাওয়া করতো। 

    শনিবার রাতে তিনি নামাজ পড়তে ছিলেন। এ সুযোগে মেয়েকে একা পেয়ে পাশের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে সাজ্জাদ। মেয়ের খালা বিষয়টি টের পেলে মোবাইল ফোন রেখে পালিয়ে যায় সাজ্জাদ। পরে মেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়।

    ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শিশু ধর্ষণের ঘটনা জানার পরে অভিযান চালিয়ে অভিযুক্ত সাজ্জাদ নামে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। মেয়েটি সদর হাসপাতালে ভর্তি আছে, তাকে সেখানেই স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ