ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • ঝালকাঠিতে অসহায় পরিবারের পাশে পুলিশ সুপার 

    ঝালকাঠিতে অসহায় পরিবারের পাশে পুলিশ সুপার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে অসহায় ও দুস্থ ১২টি পরিবারকে সামাজিকভাবে স্বাবলম্বী করতে একটি করে ছাগল বিতরণ করা হয়েছে।  রোববার দুপুরে সুগন্ধা নদী তীরের পৌর মিনি পার্কে পুলিশ সুপার আফরুজুল হক টুটুলের সহযোগিতায় সামাজিক সংগঠন অক্সিজেন ব্যাংকের আয়োজনে হত দরিদ্র এ পরিবারের  মাঝে বিনাামূল্যে ছাগল বিতরণ করা হয়। 

    ছাগল পেয়ে নলছিটি সারদল এলাকার লিপি বেগম বলেন, গতবছর আমার স্বামী ঋণের চাপে আত্মহত্যা করেছে। আমার তিনটা সন্তান রয়েছে। ওদের নিয়ে আমার চলতে খুব কষ্ট হচ্ছে। এর আগে আমার মামার একটা ছাগল এনে পালন করছিলাম সেটাও চোরে নিয়ে গেছে। এখন এসপি স্যার একটা ছাগল দিয়েছেন এটা লালন পালন করে স্বাবলম্বী হতে পারবো। 

    ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের ইছালিয়া গ্রামের এনায়েত খলিফা বলেন, আমার ছেলেটা প্রতিবন্ধী। আমার ছেলেটাকে পুলিশ সুপার স্যার একটি ছাগল দিয়েছেন এতে আমি অনেক খুশি। 

    পূর্ব চাঁদকাঠি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাজমুন নাহার বিথী বলেন, এসপি মহোদয় ১২টি পরিবারকে স্বাবলম্বী করতে যে ছাগল বিতরণ করেছেন এটি একটি ভালো উদ্যোগ। আমরা তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। তাঁর মতো আমাদের যাদের সামর্থ্য আছে নিজ নিজ জায়গায় থেকে অসহায়ের পাশে দাঁড়ানো উচিত।

    অক্সিজেন ব্যাংকের সভাপতি আরিফুর রহমান রায়হান বলেন, পুলিশ সুপার স্যার ঝালকাঠির সকল মানবিক কাজে পাশে থাকেন। তাঁর উদারতা আমাদের মুগ্ধ করেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ