ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • ঝালকাঠি সদর হাসপাতাল

    তত্ত্বাবধায়কের খামখেয়ালীপনায় বেতন বোনাস পাচ্ছে না কর্মচারীরা 

    তত্ত্বাবধায়কের খামখেয়ালীপনায় বেতন বোনাস পাচ্ছে না কর্মচারীরা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শামীম আহম্মেদের খামখেয়ালীপনার কারণে ঈদ ঘনিয়ে আসলেও বেতন ভাতা না পাওয়ার অভিযোগ করেছেন কর্মচারীরা। 

    বেতন বোনাসের দাবিতে শনিবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দুই ঘণ্টা তত্ত্বাবধায়কের কক্ষের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও কর্মবিরতী পালন করেন তাঁরা। এসময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ঝালকাঠিতে ছিলেন না। 

    ছুটি না থাকা সত্ত্বেও তিনি ঢাকায় অবস্থান করছেন বলে কর্মচারীরা জানিয়েছেন। এদিকে দুই ঘণ্টা কর্ম বিরতীর ফলে হাসপাতালের সকল সেবা বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা। 

    কর্মচারীরা জানায়, ১০ রমজানের পর সকল সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীদের বেতন বোনাস প্রদান করা হয়েছে। এমনকি ঝালকাঠি সদর হাসপাতালের কর্মকর্তা, চিকিৎসক ও নার্সদের বেতন বোনাস প্রদান করা হয়। 

    কিন্তু হাসপাতালের তত্ত্বাবধায় ডা. শামীম আহম্মেদ ইচ্ছে করে ৪৯ জন কর্মচারীর বেতন বোনাস এখনো অনলাইনে দাখিল করেনি। তিনি বেশিরভাগ সময়ই ঢাকাতে থাকেন। ঠিকমত অফিস না করায় তিনি সময়মতো কর্মচারীদের বেতন বোনাস দেননি। 

    এতে এখনো ঈদের কেনাকাটা করতে না পেরে হতাশ হয়ে পড়েছেন কর্মচারীরা। দ্রুততম সময়ের মধ্যে বেতন বোনাস প্রদানের দাবি জানিছেন তাঁরা। অন্যথায় লাগাতার কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দিয়েছেন তাঁরা। খবর পেয়ে ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম এসে কর্মচারীদের শান্ত করলে কর্মবিরতী শেষ করেন কর্মচারীরা। 

    এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শামীম আহম্মেদ বলেন, কর্মচারীদের বেতন বোনাস দেওয়ার এখনো সময় আছে। আমি ঢাকায় ছিলাম, এখন রওয়ানা হয়েছি। দ্রুততম সময়ের মধ্যেই কর্মচারীদের বেতন বোনাস প্রদান করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ