ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • ভাণ্ডারিয়ায় তিন গরু চোরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

    ভাণ্ডারিয়ায় তিন গরু চোরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভাণ্ডারিয়ায় তিন গরুচোরকে গণ পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। উপজেলার ২নম্বর নদমুলা শিয়ালকাঠী ইউনিয়নের নদমুলা গ্রামের জুগির খাল এলাকায় গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। 

    এ ঘটনায় বুধবার দুপুরে তিন চোরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটকৃতরা হলো, উপজেলার নদমুলা গ্রামের সাইদুল ইসলাম মৃধার ছেলে আ. রহমান মৃধা (৩৫), পাশ্ববর্তি রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের আ. সালামের ছেলে রনি হাওলাদার (২০) এবং একই এলাকার শাহআলমের ছেলে হাসিবুর হাওলাদার (৩৫)। 

     ভুক্তভোগী ও মামলার বাদী সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে তার গোয়াল ঘর থেকে একটি গাভী পিকআপে করে চুরি করে নিয়েছে চোরেরা। ওই রাতেই স্থানীয় লোকজনের সাহায্যে নদমুলা গ্রামের জুগির খাল এলাকায় তিন চোরকে আটক করা হয়। পরে গণপিটুনি দিয়ে পিকআপ ভর্তি গরু সহ চোরদের থানা পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। 

    এসময় ভাঙচুর করা হয়েছে পিকআপটিও। এদিকে তিন গরু চোর আটকের ঘটনার খবরে ভাণ্ডারিয়া থানার সামনে গরু চুরি হয়ে যাওয়া ১০/১২ জন ভুক্তভোগী ব্যক্তিরা ভীড় করেছেন। 

    এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার অফিসার্স ইন চার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসেন সাংবাদিকদের জানান, এ ঘটনায় উদ্ধারকৃত গরুর মালিক বাদী হয়ে মামলা করেছেন। 

    আটকৃত তিন জনকে ঐ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের পিরোজপুর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ