ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • কাঁঠালিয়ায় মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতি

    কাঁঠালিয়ায় মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঁঠালিয়ায় এক বীর মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতি হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের বানাই কালীশংকর গ্রামে বীর মুক্তিযোদ্ধা মো. ইউসুফ আলী তালুকদারের বাড়িতে এ ডাকাতি হয়। 

    এসময় বীর মুক্তিযোদ্ধাকে রশি দিয়ে বেঁধে রাখে এবং পরিবারের সদস্যদের মারধর করে ডাকাতরা। পরে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয় ডাকাত দল। ঘটনার পর ঝালকাঠির সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর-কাঁঠালিয়া সার্কেল) মো. মাসুদ রানা ঘটনা¯’ল পরিদর্শন করেছেন।

    বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী তালুকদার অভিযোগ করেন, মঙ্গলবার রাত ১টার দিকে ৮-১০ জনের একটি মুখোশধারী ডাকাত দল দ্বিতীয় তলার দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। এসময় পরিবারের লোকজন চিৎকার দিলে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে মারধর করে ডাকাত দল। তাঁরা নগদ ৯০ হাজার টাকা ও ২২ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। 

    ডাকাতদের মারধরে বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী তালুকদার (৭০), তাঁর স্ত্রী রাহিমা বেগম (৬০) ও মেয়ে রুমী বেগম (৩২) গুরুতর আহত হয়। 

    কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি দল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি ডাকাতির মামলার প্রস্তুতি চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ