ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • মঠবাড়িয়ায় হাঁসে ধান ক্ষেত নস্ট করার প্রতিবাদ করায় মারধর

    মঠবাড়িয়ায় হাঁসে ধান ক্ষেত নস্ট করার প্রতিবাদ করায় মারধর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় হাঁস ইরি ধানের ক্ষেত নস্ট করার প্রতিবাদ করলে নবী হোসেন (৩৬) নামে এক ব্যক্তিকে পিটিয়েছে প্রতিপক্ষরা। 

    গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ভেচকী গ্রামের মাল বাড়ীতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নবী হোসেন এ ঘটনায়  প্রতিবেশী আ. হাই মালের ছেলে ইউসুফ মাল (৫০), ইউসুফ মালের ছেলে রাকিব মাল (২৫) ও শাকিব মালের (২২) বিরুদ্ধে গত মঙ্গলবার রাতে মঠবাড়িয়া থানায় জিডি করেছেন।

    জিডি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ইউসুফ মালের এক দল হাঁস নবী হোসেনের ধান ক্ষেত নস্ট করে। এসময় প্রতিবাদ করলে ইউসুফ মালের স্ত্রী নবী হোসেনের পিতা শহিদুল ইসলামের সাথে ঝগড়ায় জড়িয়ে পরে এবং দেখে নেয়ার হুমকি দেয়।

     মঙ্গলবার বিকেলে আবারও ধান ক্ষেতে হাঁস নামলে নবী হোসেন তা তাড়াতে যায়। এসময় হামলাকারীরা লাঠি দিয়ে পিটিয়ে নবী হোসেনকে গুরুতর আহত করে। স্থানীয়রা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

    মঠবাড়িয়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, জিডি তদন্তে আদালতের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোতি পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ