ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • নাজিরপুরে কোটি টাকার ম্যাগনেটসহ আটক ৫

    নাজিরপুরে কোটি টাকার ম্যাগনেটসহ আটক ৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ম্যাগনেট বিক্রেতা ও ক্রেতাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। 

    রোববার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের কাঁটাবুনিয়া গ্রামের আনসার সদস্য আকরাম শেখের বাড়ী থেকে তাদের আটক করা হয়। 

    বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর থানার ওসি শাহ্ আলাম হাওলাদার। আটকৃত হলো, উপজেলার হোগলাবুনিয়া গ্রামের মৃত হাসেম ফকিরের ছেলে ম্যাগনেট বিক্রেতা মাস্টার আছাদুজ্জামান ফকির টুকু এবং উপজেলার সদর ইউনিয়নের কাঁটাবুনিয়া গ্রামের মৃত আজাহার আলী শেখের ছেলে আকরাম শেখ। 

    এছাড়া পাবনা জেলার চাটমোহর উপজেলার ফোলজানা ইউনিয়নের চকমাড়ম গ্রামের মহর আলী মোল্লার ছেলে ম্যাগনেট ক্রেতা জাহাঙ্গীর আলম,  সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার উল্লাপাড়া ইউনিয়নের বজরাপুর গ্রামের মৃত আক্তারুজ্জামানের ছেলে আবু সাঈদ পরামানিক এবং পাবনা জেলার ভাঙ্গুরা থানার বোয়ালমারী গ্রামের গ্রাম ডাক্তার মোকছেদ আলীর ছেলে ফিরোজ আহম্মেদ, পাবনা জেলা সদরের মৃত জহুরুল হকের ছেলে আব্দুল মতিন। 

    নাজিরপুর থানার ওসি শাহ্ আলাম হাওলাদার বলেন, আদৌ কোন ম্যাগনেট ছিলনা। ওই এলাকার একটি চক্র নিজেরা ম্যাগনেট তৈরী করে বিভিন্ন জেলার মানুষদের ভুল বুঝিয়ে অর্থ হাতিয়ে নেয়। অভিযান চালিয়ে তাদেরকে আটক করতে স্বক্ষম হয়েছি। 

    ম্যাগনেটের মূল হোতা আকরাম ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। তাকে আটক করার জন্য অভিযান অব্যহত আছে। আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ