ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • মঠবাড়িয়ায় দুর্ধর্ষ ডাকাত কালাম গ্রেপ্তার 

    মঠবাড়িয়ায় দুর্ধর্ষ ডাকাত কালাম গ্রেপ্তার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় ডাকাতি মামলার পলাতক আসামি দুর্ধর্ষ ডাকাত কালাম হাওলাদার (৪০) গ্রেপ্তার হয়েছে। 

    মঠবাড়িয়া থানার এসআই আরিফুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাতে উপজেলার সূর্যমনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত কালাম সূর্যমনি গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

    মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৩১ আগস্ট রাতে মঠবাড়িয়া থানার তৎকালীন ওসি (তদন্ত) আবুল কালাম আজাদের নেতৃত্বে  পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে স্থানীয় কুমিরমারা গ্রামের আজিজ হাওলাদারের বাড়ী সংলগ্ন বাগান থেকে আয়নাল মাল (৩০) ও রাসেল শিকদার (২১) নামে দুই ডাকাতকে গ্রেপ্তার করারসহ  বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

    এ ঘটনায় এস আই রাসেল মোল্লা বাদি হয়ে ৫ জন নামীয় ও অজ্ঞাত ৬ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।

    মঠবাড়িয়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত কালাম হাওলাদার একজন পেশাদার ডাকাত। তাকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ