ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • নাগরিক প্রত্যাশা পূরণের মাধ্যমে জিততে চায় ঝালকাঠির তরুণরা

    নাগরিক প্রত্যাশা পূরণের মাধ্যমে জিততে চায় ঝালকাঠির তরুণরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইনের আওতায় নাগরিক সমস্যা সমাধানে ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী তারুণ্যের মেলা। শনিবার সকালে উদ্বোধন বিদ্যালয় চত্বরে তরুণদের জন্য মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) এ মেলার আয়োজন করে। 

    তারুণ্যের মেলার আয়োজকরা জানান, ঝালকাঠি পৌরসভায় নাগরিকদের নানা সমস্যা চিহ্নিত করে, তা সমাধানে কর্তৃপক্ষকে উদ্বুদ্ধ করা। নারীদের জন্য শহরে পাবলিক টয়লেট, বেস্টফিডিং কর্নার, নিরাপদ সড়ক, বিনোদনের ব্যবস্থা ও সকালে হাটার জন্য নির্ধারিত স্থান নির্ধারণ করে দেওয়া দাবি করে তরুণরা। 

    এ সংক্রান্ত বিষয়ের ওপর মেলায় বক্তৃতা ভিডিও প্রতিযোগিতা, মঞ্চ অভিনয়, কুইজ প্রতিযোগিতা, সেলফি বুথ, সেলফি ভিডিও ৩৬০ ডিগ্রি, সেরা ফেসবুক পোস্ট, সেরা পোস্ট ক্যাপশন ও সেরা প্রোফাইল ফটো বিজয়ীদের জন্য শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। 

    ইউএসএআইডির অর্থায়নে, এসপিএল প্রকল্পের আওতায় মেলায় সহযোগিতা করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। তরুণদের নাগরিক প্রত্যাশা তুলে ধরে তাদেরকে নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন করতে এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ডেপুটি ডিরেক্টর দিপু হাফিজুর রহমান। 

    ঝালকাঠি জেলার প্রধান রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের সমন্বয়ে নাগরিক সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে এডভোকেসি করার লক্ষ্যে গঠিত হয় এমএএফ। এমএএফ ঝালকাঠি জেলার বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে কাজ করে চলেছে বলে জানিয়েছেন এমএএফ’র সভাপতি হাবিবুর রহমান হাবিল।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ