ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ঝালকাঠিতে সাংবাদিক নির্যাতনের অভিযোগে আ’লীগ নেতা গ্রেপ্তার

    ঝালকাঠিতে সাংবাদিক নির্যাতনের অভিযোগে আ’লীগ নেতা গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে ভোরের কাগজের জেলা প্রতিনিধি আব্দুল মন্নান তাওহিদকে নির্যাতনের অভিযোগে শহরের দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঠিকাদার মনির হোসেনকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

    সোমবার সকালে শহরের পূর্ব চাঁদকাঠি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিকেলে তাকে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক মনিরুজ্জামান তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। 

    মামলার বিবরণে জানা যায়,  গত ১২ ফেব্রুয়ারি শহরের বিআইপি সড়কের ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশল অফিস থেকে ডেকে এনে পার্শবর্তী একটি দোকানের মধ্যে আটকে রেখে আওয়ামী লীগ নেতা ঠিকাদার মনির হোসেন ও তাঁর কয়েক সহযোগী সাংবাদিক এবং ঠিকাদার আব্দুল মন্নান তাওহিদকে লোহার পাইপ দিয়ে মারধর করে। এসময় তাঁর কাছে থাকা ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। 

    এ ঘটনায় আব্দুল মন্নান বাদী হয়ে গতকাল রোববার রাতে ঝালকাঠি থানায় মামলা দায়ের করে। গতকাল সোমবার সকালে মনির হোসেনকে গ্রেপ্তার করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। মনির মাথায় কাপড় দিয়ে ঢেকে আদালত থেকে কারাগারের গাড়িতে ওঠে।

    ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, সাংবাদিক নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা মনির হোসেনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ