ঢাকা রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ঝালকাঠিতে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

    ঝালকাঠিতে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বসন্ত বরণ ও বিশ্বভালোবাসা দিবস উপলক্ষে ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসবের। বুধবার বিকেলে ঝালকাঠির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়। 

    এতে শতাধিক শিশু, কিশোর ও যুবকরা ঘুড়ি উড়ায় আকাশে। ঘুড়ি উৎসবে অংশ নেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। শত শত মানুষ ঘুড়ি উৎসব উপভোগ করেন। 

    জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও শিক্ষক মাইনুল ইসলাম মান্নার তত্ত্বাবধায়নে ঝালকাঠিতে এই প্রথামবারের মতো বড় আকারে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়। একে অন্যের ঘুড়ি কাটার খেলায় মত্তছিল উৎসেবে অংশগ্রহণকারীরা। 

    ব্যাপক আনন্দ ও বিনোদনের মধ্য দিয়ে সন্ধ্যায় শেষ হয় এ উৎসব। অনেকেই পরিবারের লোকজন নিয়ে ঘুড়ি উসৎবে আসেন। পরে উৎসবে অংশ নিয়ে শেষ পর্যন্ত টিকে থাকা নাঈম ইসলাম, শেখ তন্ময় ও রবিন হোসেনকে পুরস্কৃত করা হয়। 


    পুরস্কার তুলে দেন জেলা আওয়ামী পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু।

    পুরান ঢাকায় ১৪ জানুয়ারি সাকরাইন উৎসব হয়, ঝালকাঠিতে প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি ঘুড়ি উৎসবের আয়োজন করা হবে বলে জানিয়েছেন আয়োজনকরা। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ