ঢাকা রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • গাঁজা সেবনের অপরাধে ৩ জনকে কারাদণ্ড

    গাঁজা সেবনের অপরাধে ৩ জনকে কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটি  উপজেলার সরই  এলাকা থেকে গাঁজা সেবনের অভিযোগে তিনজনকে আটক করে তাদের ১ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  সোমবার  (১২ ফেব্রুয়ারি )বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নলছিটি সহকারী কমিশনার ভুমি সমাপ্তি  রায় এ আদেশ  দেন। 

    সাজাপ্রাপ্ত মাদকসেবীরা হলেন সরই এলাকার মৃত আজহার গাজির ছেলে কবির হোসেন রনি (৩৫) তোজাম্বর আলী সিকদারের ছেলে মাহফুজ সিকদার (২৯) ও জাকির হাওলাদারের ছেলে আরাফাত ইসলাম নয়ন(১৮)।

    মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন। 

    তিনি জানান, উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনকালে তিনজনকে আটক করা হয়। তাৎক্ষণিক সেখানে আদালত বসিয়ে মাদকসেবিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ভঙ্গের দায়ে কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায়। একইসঙ্গে তাঁদের ১ হাজার  টাকা করে জরিমানা করা হয়।

    আব্দুল কাদের আরও জানান, আসামিদের ঝালকাঠি জেলা কারাগারে পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ