ঢাকা রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ঝালকাঠিতে টি-২০ ক্রিকেট লীগ শুরু

    ঝালকাঠিতে টি-২০ ক্রিকেট লীগ শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে টি-২০ ক্রিকেট লীগ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর স্টেডিয়ামে লীগের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মামুন শিবলি। টি ২০ ক্রিকেট লীগে চারটি গ্রুপে ১৬টি দল অংশ নিচ্ছে। জেলা ক্রীড়া সংস্থা এ লীগের আয়োজন করে। 

    উদ্বোধনী দিনের প্রথম ম্যাচ ঝালকাঠি ক্রিকেট কোচিং একাডেমি ও তুর্য্য এন্টারপ্রাইজের মধ্যে অনুষ্ঠিত হয়। ঝালকাঠি ক্রিকেট কোচিং একাডেমি প্রথমে ব্যাট করতে নেমে ১৯২ রান করে। জবাবে খেলতে নেমে তুর্য্য এন্টারপ্রাইজ সবকটি উইকেট হারিয়ে ৮২ রান সংগ্রহ করে। ১১০ রানে ঝালকাঠি ক্রিকেট কোচিং একাডেমি জয় পায়।

    উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া সংস্থার সহসভাপতি ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিলের সভাপতিত্বে সহসভাপতি তরুন কর্মকার, সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু, সহসাধারণ সম্পাদক মেহেদী হাসান জুয়েলসহ নির্বাহী কমিটির সদস্যরা ও ক্রিকেট খেলোয়াররা উপস্থিত ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ