ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • করোনাকালে কেনা হয়েছে পৌনে ৮শ’ কোটি টাকার মাস্ক-কিট

    করোনাকালে কেনা হয়েছে পৌনে ৮শ’ কোটি টাকার মাস্ক-কিট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে গত বছরের মার্চে করোনা মহামারির প্রকোপ দেখা দেয়ার পর থেকে এ বছরের ৭ জুন পর্যন্ত স্বাস্থ্য ব্যবস্থাপনায় সরকার প্রায় ৩০৫ কোটি টাকার মাস্ক কিনেছে। কিট কিনেছে প্রায় ৪৭০ কোটি টাকার।

    এর মধ্যে সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপোর (সিএমএসডি) মাধ্যমে মাস্ক কেনা হয়েছে ২৬৬ কোটি ১৭ লাখ ২৪ হাজার টাকার, আরটি-পিসিআর টেস্ট কিট কেনা হয়েছে ৪০১ কোটি ২৫ লাখ টাকার।


    কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস প্রকল্পের আওতায় মাস্ক কেনা হয়েছে ৩৯ কোটি ৯ লাখ ২২ হাজার ৩৩৩ টাকার, আরটি-পিসিআর কিট কেনা হয়েছে ৩৫ কোটি ৮০ লাখ ৩১ হাজার ১৪২ টাকার। এছাড়া আরেকটি প্রকল্পের আওতায় ইউনিসেফের মাধ্যমে কেনা হয়েছে ৩২ কোটি ৯০ লাখ ৭২ হাজার টাকার কিট।

    রোববার (২০ জুন) সংসদ ভবনে অনুষ্ঠিত স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির নবম বৈঠকে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রতিবেদনে এ তথ্য উঠে আসে, যা বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ