ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • স্বরূপকাঠিতে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

    স্বরূপকাঠিতে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বরূপকাঠিতে প্রেমের ফাঁদে ফেলে নবম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত  মুলহোতো আল আমিন শেখ ওরফে মুন্না (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। 

    গতকাল বুধবার সন্ধ্যায় বরিশালের চরকাওয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ সদস্যরা।

    পরে র‌্যাব গ্রেফতারকৃত আসামি মুন্নাকে বুধবার রাতে নেছারাবাদ থানায় সোপর্দ করেছে বলে জানান ওসি (তদন্ত) এইচ এম শাহিন।  বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

    এ ঘটনায় অপর অভিযুক্ত  দবির শেখ ওরফে আকাশকে (২২) গত শনিবার থানা পুলিশ গ্রেফতার করেছে। 

    গ্রেফতারকৃত আল আমিন শেখ ওরফে মুন্না গোপালগঞ্জের কোটালিপাড়ার রঘুনাথপুর গ্রামের লুৎফর শেখের ছেলে এবং দবির শেখ ওরফে আকাশ একই উপজেলার বানারজর গ্রামের আনোয়ার শেখের ছেলে।

    উল্লেখ্য, গত শুক্রবার রাতে আল আমিন শেখ মুন্না ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে জলাবাড়ি এলাকায় একটি মুরগীর ফার্মে নিয়ে যায়। সেখানে মুন্না ও আকাশ মিলে পালাক্রমে ওই ছাত্রীকে ধর্ষণ করে।

    এ ঘটনায় শনিবার রাতে ধর্ষণের শিকার ছাত্রীর মা বাদি হয়ে ওই দুইজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ