ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • পিরোজপুরে ডাকাত চক্রের ৩ সদস্যসহ ৪ আসামি গ্রেফতার

    পিরোজপুরে ডাকাত চক্রের ৩ সদস্যসহ ৪ আসামি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুর উপজেলায় সংঘবদ্ধ ডাকাত চক্রের ৩ সদস্য এবং মঠবাড়িয়া এলাকায় ৫ বছরের দণ্ডপ্রাপ্ত এক পালাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য সাংবাদিকদের জানান। 

    গ্রেফতারকৃতরা হলো সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য বরিশালের বানরীপাড়া এলাকার  সুশান্ত চত্রবর্তীর পুত্র শুভঙ্কর ওরফে শুভ চক্রবর্তী (৪০), বরগুনার বড়ইতালা ধাড়াকান্দা এলাকার বারেক সিকদার (৩৯) ও বরগুনার শিয়ালিয়া এলাকার নুরুল ইসলাম সিকারের  পুত্র সেলিম সিকদার (৫৩) এবং মাদক মামলায় গ্রেফতারকৃত হলো জেলার মঠবাড়িয়া উপজেলার পশ্চিম কবুতরখালী এলাকার আ: রশিদ ফরাজীর পুত্র রফিকুল ইসলাম (৩৭)।

    প্রেস কনফারেন্সে পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম বলেন, পিরোজপুরের  নাজিরপুর উপজেলার বৈঠাকাঠা পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তারা গোপন সংবাদের  ভিক্তিতে মঙ্গলবার বৈঠাকাঠা বাজার এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ডাকাত  চক্রের সদস্য শুভঙ্কর ওরফে শুভ চক্রবর্তী, বারেক সিকদার ও সেলিম সিকদার নামের তিনজনকে আটক করে।

    পরে ব্যাপক জিজ্ঞাসাবাদ ও পুলিশের সিডিএমএসের মাধ্যেমে  নিশ্চিত হওয়া যায় যে আটককৃরা সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য। বরিশাল বিভাগের  বিভিন্ন জেলার থানায় এদের মধ্যে শুভঙ্কর ওরফে শুভ চক্রবর্তীর বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, চুরিসহ বিভিন্ন অভিযোগ ৮টি মামলা, বারেক সিকদারের নামে একই  অভিযোগে ৭টি মামলা ও রফিকুল ইসলামের নামের ডাকাতি, দস্যুতা, চুরি ৬টি মামলা রয়েছে। এছাড়া দীর্ঘদিন যাবত বরিশাল, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুরের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ ভাবে ডাকাতি করে আসছিলো। 


    এছাড়া পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম আরো বলেন, পুলিশ মঙ্গলবার মঠবাড়িয়া এলাকার চিহ্নিত মাকদ ব্যবসায়ী ৫ বছরের দণ্ডপ্রাপ্ত পালতক আসামি রফিকুল ইসলামকেও গ্রেফতার করেছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ