ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • নদীতে ডুবে গেলো সিমেন্ট বোঝাই কার্গো জাহাজ

    নদীতে ডুবে গেলো সিমেন্ট বোঝাই কার্গো জাহাজ
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির গাবখান নদীতে দুটি কার্গোর মুখোমুখি সংঘর্ষে একটি পানিতে ডুবে গেছে। আর অপরটি আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে গাবখান নদীর সারেঙ্গল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শী রেজোয়ান বলেন, সন্ধ্যা ৭টার দিকে সারেঙ্গল বাজার সংলগ্ন এলাকায় নদীতে বিকট শব্দ হয়। দৌড়ে তীরে এসে দেখি দুটি জাহাজে সংঘর্ষ হয়েছে। এতে কাউখালীর দিক থেকে আসা খালি কার্গো মারিয়া রহমান-৩ এবং সুগন্ধা নদীর মোহনা থেকে সিমেন্ট বোঝাই নূর-এ মদিনার তলা ফেটে যায়। এরপর নূর-এ মদিনা জাহাজে আস্তে আস্তে পানি ঢুকে সেটি তলিয়ে যেতে থাকে। এই জাহাজে ৭০ লাখ টাকার সিমেন্ট বোঝাই ছিল।


    অপর কার্গো জাহাজ মারিয়া রহমান নদীতে ভাসতে ভাসতে গাবখান ব্রিজ সংলগ্ন এলাকায় গিয়ে নোঙর করে। খবর পেয়ে সদর থানা পুলিশ খালি কার্গোটিকে আটক করে।

    সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, খালি কার্গো মারিয়া রহমানকে আটক করা হয়েছে। ওই কার্গোর লোকজনকেও থানায় বসিয়ে রাখা হয়েছে। নৌ-পুলিশকে খবর দেওয়া হয়েছে। সকালে তাদের টিম এলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ