ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • সিনোফার্মের টিকা জুলাইয়ে পাওয়ার আশা

    সিনোফার্মের টিকা জুলাইয়ে পাওয়ার আশা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চীন থেকে টিকা আনতে সিনোফার্মের সঙ্গে আগামী মাসে চুক্তি স্বাক্ষর হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। চুক্তি হয়ে গেলে জুলাই থেকেই টিকা পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

    রবিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব। বলেন, ‘সিনোফার্মার সঙ্গে আলোচনা আগেই শুরু হয়েছে। আশা করছি জুলাই মাসে চুক্তি স্বাক্ষর হবে, তখন আমরা টিকা পাব।’

    এদিকে শনিবার (১৯ জুন) থেকে রাজধানীসহ সারাদেশে চীন সরকারের উপহার দেওয়া ১১ লাখ ডোজ সিনোফার্মের টিকা প্রদান কার্যক্রম শুরু। এর মাধ্যমে দেশে দ্বিতীয় পর্যায়ের গণটিকাদান শুরু হয়।


    ঢাকা জেলায় সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে চারটি মেডিকেল কলেজ হাসপাতালে। সেগুলো হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল।


    শনিবার টিকাগ্রহণকারী চার হাজার ৩২০ জনের মধ্যে ঢাকা বিভাগে টিকা নেন এক হাজার ২৪৪ জন, ময়মনসিংহে ১৯১, চট্টগ্রামে ৬৫৩, রাজশাহীতে ৪৭৭, রংপুরে ৭৪৮, খুলনায় ৪৮৮, বরিশালে ১৮৬ এবং সিলেট বিভাগে ৩৩৩ জন টিকা নেন।

    এবার, অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যকর্মী ও পুলিশ সদস্যরা যারা আগে টিকা নেননি, তারা পাবেন। এ ছাড়া অগ্রাধিকারপ্রাপ্ত বিদেশগামী বাংলাদেশি কর্মীসহ মেডিকেল, ডেন্টাল ও নার্সিং কলেজের শিক্ষার্থীরা এ টিকা পাবেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ